Sylhet Today 24 PRINT

টিলাগড় থেকে দুটি শুটারগান ও ছোরা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ১৩ জুন, ২০১৬

নগরীর টিলাগড়ে মুরারি চাঁদ (এমসি) কলেজ খেলার মাঠের পাশের পাকা রাস্তায় একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে দুটি দেশীয় তৈরি শুটারগান ও একটি ছোরা উদ্ধার করেছে র‍্যাব-৯।  

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, রোববার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেজর মোঃ হুমায়ুন কবীরের নেতৃত্বে র‍্যাব-৯ এর একটি অভিযানিক দল শাহপরান থানার টিলাগড় এলাকায় অভিযান চালায়। এ সময় এসব অস্ত্র উদ্ধার করে র‍্যাব।
তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় লোক দৌড়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

উদ্ধারকৃত অস্ত্র এবং ছোড়া এসএমপি‘র শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.