Sylhet Today 24 PRINT

টানা ১৫তম বারের মত সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ মাধবপুর থানার এসআই

মাধবপুর প্রতিনিধি |  ১৩ জুন, ২০১৬

সিলেট রেঞ্জে টানা ১৫তম বারের মতো শ্রেষ্ঠ উপ-পরিদর্শকের পদক পেলেন হবিগঞ্জের মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম।

সোমবার (১৩ জুন) সকালে সিলেট ডিআইজি সম্মেলন কক্ষে সিলেট ডিআইজি মিজানুর রহমান(পিপিএম) কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এসআই মমিনুলের হাতে ১৫তম বারের মত পুরস্কার ও সম্মাননা তুলে দেন।

মাধবপুর থানায় যোগদানের পর থেকে অপরাধ দমন, অপরাধী শনাক্ত, সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতার, মামলার রহস্য উন্মোচন, পেশাগত কাজে বিশেষ দক্ষতা ও সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়নে বিশেষ অবদান রাখায় তিনি এ পুরস্কার ও সম্মাননা লাভ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি ড.আক্কাছ উদ্দিন ভূঁইয়া , আরআরএফ কমাডেন্ট মাহমুদুর রহমান ,হবিগঞ্জ এর পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র সহ সুনামগঞ্জ,মৌলভীবাজার, সিলেটের পুলিশ সুপারগন উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.