Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ-সিলেট সড়কে উন্নত বাস চালুর দাবিতে পদযাত্রা

সুনামগঞ্জ সংবাদদাতা |  ১৩ জুন, ২০১৬

সুনামগঞ্জ সিলেট সড়কে উন্নত বাস চালুর দাবি জানিয়ে পদযাত্রা কর্মসূচি পালন করেছে জেলার সচেতন যুব সমাজ।

সুনামকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে আয়োজিত এ পদযাত্রায় অংশ নেয় সমমনা আরো ৫টি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের তরুণ নেতাকর্মীরা। সোমবার (১৩ জুন) দুপুরে শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ থেকে পদযাত্রাটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । কয়েক কিলোমিটার পদযাত্রা শেষে  সুনামগঞ্জ- সিলেট সড়কের ওয়েজখালী এলাকায় গিয়ে পদযাত্রাটি শেষ হয়।

দীর্ঘদিন ধরে এ সড়কে চলাচলকারী বিরতিহীন বাসের নামে লক্কর-ঝক্কর বাসের পরিবর্তে নতুন বাস নামানো ও যাত্রীসেবার মানোন্নয়নের দাবি জানিয়ে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।

এতে দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায়, নারী নেত্রী কলি তালুকদার আরতি, সামিনা চৌধুরী মনিসহ বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.