বিশ্বনাথ প্রতিনিধি | ১৩ জুন, ২০১৬
শপথ নিলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যগন।
সোমবার (১৩ জুন) দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
ইউএনও মোহাম্মদ মাশহুদুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক মো: জয়নাল আবেদীন। একে একে সংরক্ষিত মহিলা সদস্যা ও সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান ইউএনও মোহাম্মদ মাশহুদুল কবীর।
এসময় উপজেলার ইউনিয়নের ৬ জন চেয়ারম্যান, ১৮ জন সংরক্ষিত মহিলা সদস্যা ও ৫৪ জন পুরুষ সদস্য শপথ গ্রহণ করেন।