Sylhet Today 24 PRINT

বড়লেখায় জামায়াত নেতা গ্রেপ্তার

বড়লেখা প্রতিনিধি : |  ১৩ জুন, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়ন জামায়াত নেতা রবিউল ইসলাম সুহেল (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিউল ইসলাম সুহেল ইউনিয়নের রাঙ্গাউটি গ্রামের সাজ্জাদুর রহমান ছেলে।

সোমবার (১৩ জুন) দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযান চলাকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জামায়াত নেতা রবিউল ইসলাম সুহেলকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.