বিশ্বনাথ প্রতিনিধি | ১৩ জুন, ২০১৬
সিলেটের বিশ্বনাথ উপজেলাকে বাল্য বিবাহমুক্ত উপজেলা ঘোষণা করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুন) সকালে উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো: জয়নাল আবেদীন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: আশিক আলী, সাংবাদিক মিজানুর রহমান, চেয়ারম্যানদের পক্ষে বক্তব্য রাখেন কবির হোসেন ধলা মিয়া, আমির আলী ও লিলু মিয়া, কাজীদের পক্ষে বক্তব্য রাখেন কাজী জামাল উদ্দিন ও কাজী আব্দুল ওয়াদদুদ।