Sylhet Today 24 PRINT

সিলেট বিভাগের সেরা ওসি হলেন কুলাউড়ার শামসুদ্দোহা

কুলাউড়া প্রতিনিধি |  ১৪ জুন, ২০১৬

সাম্প্রতিক সময়ে কুলাউড়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে দক্ষতা পালনে বাংলাদেশ পুলিশ সিলেট বিভাগের সেরা অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন কুলাউড়ার মো. শামসুদ্দোহা পিপিএম।

সোমবার দুপুরে সিলেটের ডিআইজি মিজানুর রহমান পিপিএম কাছ থেকে তিনি সনদপত্র গ্রহণ করেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে তিনি কুলাউড়া ডাকাতি-সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড দমনে সক্রিয় ভূমিকা পালন করায় সিলেটের ডিআইজি মিজানুর রহমান পিপিএম তাকে সেরা অফিসার হিসেবে নির্বাচিত করেন এবং সনদপত্র হস্তান্তর করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.