Sylhet Today 24 PRINT

নগরীর মেন্দিবাগ এলাকা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ১৪ জুন, ২০১৬

সিলেট নগরীর শাহজালাল সেতুর উত্তর পাশ থেকে এক তাজ উদ্দিন নামের এক বৃদ্ধের  লাশ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে নিহত তাজ উদ্দিন আহমদ  সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়া দুবাগ এলাকার মনোয়ার মিয়ার ছেলে। তাঁর বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বলে জানায় পুলিশ।

মঙ্গলবার (১৪ জুন)  সকাল সাড়ে ৭টায় কোতোয়ালী থানা পুলিশ শাহজালাল ব্রিজের উত্তর পাশে রাস্তার উপর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ জানান, শাহজালাল ব্রিজের উত্তর পাশ মেন্দিবাগ এলাকায় রাস্তার পাশ থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরের বিভিন্ন স্তানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.