সিলেটটুডে ডেস্ক | ১৫ জুন, ২০১৬
উন্নত চিকিৎসার জন্য ভারতের কলকাতায় যাচ্ছেন কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ও এম. সাইফুর রহমান কলেজের প্রভাষক ক্যান্সার আক্রান্ত আবদুর রাহমান। আজ বুধবার সকাল ৭টায় তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর মাস থেকে সাংবাদিক আবদুর রাহমান অসুস্থ। প্রথমে তার খাদ্যনালীতে টিউমার ধরা পড়ে। অস্ত্রোপাচারের মাধ্যমে টিউমারটি অপসারণের পর পাকস্থলিতে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার ধরা পড়ে। তিনি ইতোমধ্যে ঢাকার বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মোয়াররফ হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসা নেন। গত কিছুদিন ধরে ফুসফুস ও তলপেটে পানি জমে যাওয়াসহ নানা শারীরিক জটিলতায়ও তিনি ভূগছেন।
সাংবাদিক আবদুর রাহমানের আশু সুস্থতা ও রোগমুক্তি কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে। তাঁর বড় ভাই আবু সাঈদ রাউফি ও ছোট ভাই আবদুল কুদ্দুছ সকল মহলের কাছে দোয়া চেয়েছেন।