Sylhet Today 24 PRINT

বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে ট্রাক চাপায় প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক |  ১৫ জুন, ২০১৬

মধ্যরাতে বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে করে ওসমানি বিমানবন্দর এলাকায় ঘুরতে গিয়ে ফেরার পথে ট্রাক চাপায় নিহত হয়ছেন খলিলুল্লাহ (২৯) নামের এক যুবক। তিনি ইলেক্ট্রিসাপ্লাই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় সিলেট-বিমানবন্দর সড়কের ক্যাডেট কলেজের সামনে দ্রুতগামী একটি ট্রাকের সামনে নিয়ন্ত্রণ হারান মোটরসাইকেল আরোহীরা। এতে খলিল ও তার এক বন্ধু গুরুতর আহত হন পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

জানা গেছে, নিহত খলিল নগরীর হিল টাউন হোটেল এবং এস আর ক্যাপিটাল হিসাব রক্ষক হিসেবে কাজ করতেন। খলিলের সহকর্মী খন্দকার আনাছ আহমদ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, "ইফতারের সময়ও আমরা একসাথে ছিলাম, সেহরির আগে এয়ারপোর্ট রোডে এক দোকানে চা-খেতে ও আড্ডা দিতে ফেরার পথে এই ঘটনা ঘটে।"

নিহত খলিল বিবাহিত। তার এক বছর বয়েসী এক সন্তান রয়েছে।

সিলেট ওসমানী বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছ হোসেন জানান, "সিলেট-বিমানবন্দর সড়কের ক্যাডেট কলেজের সামনে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দু’জন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  খলিল উল্লাহ কে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.