এমডি মুন্না, জগন্নাথপুর | ১৫ জুন, ২০১৬
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারের প্রধান সড়কের অবস্থা একেবারেই নাজুক। সিলেট-ঢাকা সড়কের মৌলভীবাজারের শেরপুর সেতুর কাজ চলছে। ফলে ফেরী করে চলাচলের জন্য রানীগঞ্জ বাজারের প্রধান সড়ককে বেছে নিয়েছেন জগন্নাথপুরসহ উপজেলার বাসিন্দারা।
তাই যাতায়াতের জন্য রাণীগঞ্জ বাজারের রাস্তা গুরুত্বপূর্ণ সড়ক হয়ে উঠেছে। অতিরিক্ত যাত্রীর চাপে এই সড়কের অবস্থা বেহাল হয়ে পড়েছে।
সেই সড়কে বড় বড় গর্তের মধ্যমে মরণ ফাঁদে পরিণত হয়েছে। ফলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। প্রতিদিন কোন না কোন গাড়ি গর্তে আটকে থাকে । দীর্ঘদিন যাবৎ রাস্তাটি সংস্কার না করার কারণে ও বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে রাস্তাটি এমন অবস্থার সৃষ্টি হয়েছে।
বাজারের ব্যবসায়ীরা জানান, এই সড়ক দিয়ে এখন গাড়ি আসতে চায় না। কোনো পণ্য পরিবহণ করতে চায় না। ফলে ব্যবসায়ীদের অতিরিক্ত ভাড়া গুণতে হয়।
রাণীগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ও বাজারের বব্যবসায়ী হাজী এখলাছুর রহমান আখলই সকল ব্যবসায়ী মিলে রাণীগঞ্জ বাজারের প্রধান সড়কের পানি নিষ্কারশনের আহ্বান জানান।