তপন কুমার দাস | ১৫ মার্চ, ২০১৫
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচালে শনিবার বৈষ্ণবাচার্য প্রভুপাদ শ্রী শ্রী রাধারমন গোস্বামীর জন্মশতবর্ষ স্মরণ মঙ্গঁল মহোৎসব উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ “শ্রীরাধারমন চন্দ্রিকা’র” মোড়ক উন্মোচন করা হয়েছে।
শ্রী রাধারমন ধাম সিংগুর বরমচালে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
মোড়ক উন্মোচন পরবর্তী আলোচনা সভায় ধামের অধ্যক্ষ শ্রীযুক্ত অরুণ গোস্বামীর সভাপতিত্বে ও রাধারমন সাহিত্য পরিষদ সম্পাদক রত্মদীপ দাস (রাজু) এবং রাধামাধব চক্রবর্তী অয়নের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরমচাল ইউপি চেয়ারম্যান ইছাক চৌধুরী ইমরান, ননী গোপাল চক্রবর্তী, বড়লেখা ডিগ্রি কলেজের প্রভাষক নিয়াজ উদ্দীন, জায়েদ আহমদ, শ্রীযুক্ত রন্ত জিৎ চক্রবর্তী, ইউপি সদস্য সাজ্জাদ আলী, প্রভাষক কিশোর কুমার চক্রবর্তী প্রমুখ।