Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে জামায়াত নেতা গ্রেফতার

ওসমানীনগর প্রতিনিধি |  ১৬ জুন, ২০১৬

সিলেটের ওসমানীনগরে জামায়াত নেতা তোফাজ্জুল আলীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বালাগঞ্জ উপজেলাধীন বোয়ালজুড় ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ও নসিওরপুর গ্রামের মৃত আছলিম আলীর ছেলে। বুধবার দুপুরে গোয়ালাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয় ।

ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে ওসমানীনগর থানায় মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.