Sylhet Today 24 PRINT

এলাকার উন্নয়নে সহযোগীতা করুন : বিশ্বনাথে এমপি ইয়াহ্ইয়া

বিশ্বনাথ প্রতিনিধি |  ১৬ জুন, ২০১৬

সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, জাতীয় পার্টি অতীতে যেমন দেশের উন্নয়নে কাজ করেছে বর্তমানেও একইভাবে দেশ ও জাতীর উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তার উন্নয়নের ফিরিস্থি তোলে ধরে বৃহস্পতিবার (১৬জুন) স্থানীয় বাগিচা বাজারে দেওকলস ইউনিয়ন জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগরের উন্নয়ন কর্মকান্ড তরান্নীত করতে সকলের সহযোগীতা কামনা করেন।

এরআগে তিনি (এমপি এহিয়া) প্রায় ৪১লাখ টাকা ব্যয়ে বাগিচাবাজার গুদামঘাট সড়ক সংস্কার কাজ ও ২২লাখ টাকা ব্যায়ে বাগিচাবাজার পশ্চিম কালিজুরি সড়ক সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

দেওকলস ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আজাদ মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল বারি মেম্বারের উপস্থাপনায় ইফতারপূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক হাজী সিতাব আলী, যুগ্ম-আহবায়ক জয়নাল আবেদীন, আবুল খায়ের মেম্বার, সুমন আহমদ চুনন, উপজেলা জাতীয় পার্টি নেতা নাজিমুল ইসলাম চৌধুরী, উমর আলী, তোতা মিয়া, ইব্রাহিম আলী, আলা উদ্দিন, আব্দুল মতিন ও দুলাল মিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.