Sylhet Today 24 PRINT

মাধবপুরে ২ টি ফার্মেসি ও ১ টি হোটেলকে জরিমানা

মাধবপুর প্রতিনিধি |  ১৭ জুন, ২০১৬

হবিগঞ্জের মাধবপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২ টি ফামেসী ও ১ টি হোটেলকে ৭ হাজার টাকা জরিমানা করেছে।

বৃহস্পতিবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম মাধবপুর পৌর শহরে অভিযান চালিয়ে ২ টি ঔষধের দোকান ও একটি হোটেলকে এ জরিমানা করেন।

অভিযানের  সময় অধিকাংশ ফামের্সী বন্ধ থাকতে দেখা গেছে । এ সময় উপস্থিত ছিলেন থানার উপ-পরিদর্শক(এসআই)দয়াল হরি। সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম ভ্রাম্যমান আদালতের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.