Sylhet Today 24 PRINT

ভোলাগঞ্জে ৬ টি বোমা মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জুন, ২০১৬

কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারী থেকে অবৈধ ঘোষিত ৬টি বোমা মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ জুন) বিকেল সাড়ে তিনটায় অভিযান চালিয়ে এ ৬টি পরিবেশ বিনিষ্টকারী মেশিন জব্দ করা হয়। মিশিনের মালিকদের না পাওয়ায় মেশিন রাখার ৬টি ঘরও ধবংস করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান ও জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুম আহমদ। এসময় বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.