Sylhet Today 24 PRINT

সাঈদ হতায় র‍্যাবের সোর্স রিমান্ডে, ওলামা লীগ নেতার স্বীকারোক্তি

সাঈদের খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |  ১৬ মার্চ, ২০১৫

সিলেট নগরীর ঝর্ণারপাড়ে শিশু আবু সাঈদকে অপহরণ করে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত র‌্যাবের সোর্স আতাউর রহমান গেদার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার সকালে মূখ্য মহানগর হাকিম আদালত-১ এর বিচারক সাহেদুল করিমের আদালতে গেদার ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা এসআই আজিম পাটওয়ারী। শুনানী শেষে বিচারক তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

একই আদালেতে গ্রেফতারকৃত ওলামা লীগ নেতা আবদুর রকিব ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দ প্রদান করেছে। জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করে রকিব।
এর আগে হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতারকৃত বিমানবন্দর থানার পুলিশ কনস্টেবল এবাদুর রহমান রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

এদিকে, সোমবার সকালে সাঈদ হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন হযরত শাহ মীর (রহ.) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। মানবন্ধনে তারা সাঈদের খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। সাঈদ এই বিদ্যালয়েরই ৪র্থ শ্রেণীর ছাত্র। সেমাবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


প্রসঙ্গত, শনিবার রাতে নগরীর কুমাপাড়া ঝর্ণারপাড়স্থ পুলিশ কনস্টেবল এবাদুরের বাসা থেকে বস্তাবন্দি অবস্থায় রায়নগর দর্জিবন্দের আবদুল মতিনের ছেলে আবু সাঈদের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে গত বুধবার রাতে অপহৃত হয়েছিল শিশু সাঈদ।

এ ঘটনায় পুলিশ কনস্টেবল এবাদুর রহমান, জেলা ওলামালীগের সাধারণ সম্পাদক পরিচয়দানকারী আবদুর রকিব ও র‌্যাবের সোর্স আতাউর রহমান গেদাকে গ্রেফতার করে।

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.