Sylhet Today 24 PRINT

ওজনে কম দেওয়ায় মাছ ব্যবসায়ীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক |  ১৮ জুন, ২০১৬

ওজনে কম দেওয়ায় অভিযোগে সিলেটের এক মাছ ব্যবসায়ীকে তিন দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সিলেটের জেলা প্রশাসন পরিচালিত বাজার মনিটরিং কমিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

নগরীর লালবাজারের শফিক মিয়া নামে এক মাছ ব্যবসায়ী মিটার টেম্পারিং করে ক্রেতাদের ওজনে কম দিচ্ছিলেন। বিষয়টি প্রমাণ হওয়ায় তাৎক্ষণিকভাবে শফিক মিয়ার ইলেকট্রিক পাল্লা জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাকে তিন দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত ।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ আমিনুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সফি উল্লাহ ও রায়হান মেহবুব, সিলেট চেম্বারের পরিচালক নুরুল ইসলাম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা ও মাসুম উদ দৌলা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.