শ্রীমমঙ্গল প্রতিনিধি | ১৮ জুন, ২০১৬
শ্রীমঙ্গলের খাসিয়া সম্প্রদায়ের শতাধিক পরিবারকে দেওয়া উচ্ছেদ নোটিশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। নাহার আসলম ও নাহার কাইলিন পুঞ্জিতে বসবাসরত আদিবাসীদের 'ষড়যন্ত্রমূলক ও অবৈধ' উচ্ছেদ নোটিশ প্রত্যাহারের দাবিতে এই মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
শনিবার দূপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন শেষে অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমানের সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য রাখেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাধাপদ দেব সজল, বাপা জাতীয় পরিষদের সদস্য আ স ম সালেহ সোহেল, বাপা সিলেট শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, আদিবাসী ফোরাম সিলেট শাখার সভাপতি গৌরাঙ্গ পাত্র প্রমুখ।
বক্তারা জেলা প্রশাসন কর্তৃক আদিবাসীদের উচ্ছেদ নোটিশকে ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।