বিশ্বনাথ প্রতিনিধি | ১৮ জুন, ২০১৬
থানা ও গোয়েন্দা পুলিশের উপস্থিতিতে সম্পন্ন হলো সিলেটের বিশ্বনাথ উপজেলার ‘উত্তর বিশ্বনাথ হাস্কুল’র ম্যানেজিং কমিটির নির্বাচন। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্কুলে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের মতোই লাইনে দাঁড়িয়ে অভিভাবকগণ (নারী-পুরুষ) তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
তবে সকাল থেকে উত্তেজনা থাকলেও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে জানালেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচন কমিশন মো: সোলায়মান হোসেন ও খাজাঞ্চী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন।
৪৭১জন ভোটারের বিপরীতে দাতা-সদস্য পদে ২জন এবং অভিভাবক সদস্য পদে প্রার্থী ছিলেন মোট ১১জন। এরমধ্যে বিনা প্রতিদ্বন্ধীতায় উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা নির্বাচিত হয়েছেন কমর উদ্দিন খান ফঠিক ও নারী অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রেসনা বেগম।
২জন দাতা সদস্য প্রদপ্রার্থীর মধ্যে বিজয়ী হয়েছেন তাজ উদ্দিন খাাঁন শিশু। ১১জন অভিভাবক সদস্য পদ-প্রার্থীর মধ্যে বিজয়ী হয়েছেন ৪জন। এরা হলেন, মুহিবুর রহমান (প্রাপ্ত ভোট ১৩৫), আতাউর রহমান (প্রাপ্ত ভোট ১২১), মকদ্দুছ আলী (প্রাপ্ত ভোট১০৭) এবং সমছু মিয়া প্রাপ্ত ভোট ১০৬)। এছাড়াও শিক্ষক প্রতিনিধি বিশ্বজিৎ রায়, সিদ্দিকুর রহমান ও মহিলা শিক্ষিকা প্রতিনিধি মানুষা রাণী দাস বিজয়ী হয়েছেন।
ওই নির্বাচিত অভিভাবক সদস্যদের ভোটে পরবর্তীতে সভাপতি নির্বাচিত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।