নিজস্ব প্রতিবেদক | ১৮ জুন, ২০১৬
সিলেটের ওসমানী বিমানবন্দর সড়কের ক্যাডেট কলেজের সামনে অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্থানীয় আওয়ামীলীগ নেতাসহ ২ জন আহত হয়েছেন।
আহতরা হলেন বড়শালা এলাকার শাকুর মিয়ার পুত্র এয়ারপোর্ট থানা আওয়ামীলীগ নেতা জুনেদ আহমদ (৩২) ও ধোপাগুল এলাকার সিএনজি চালক লুনু মিয়া (২৫)।
আহত অবস্থায় তাদের দুজনকে সিলেট এম এ জি অসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর গুরুতর আহত জুনেদ আহমদকে ঢাকায় প্রেরণ করা হয়ে।
সিলেট বিমানবন্দর থানার এস আই সুজিত দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।