Sylhet Today 24 PRINT

জিন্দাবাজারে গ্যাস রাইজারে আগুন, আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক |  ১৬ মার্চ, ২০১৫

সোমবার সন্ধ্যায় হঠ্যাৎ করে সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারে হক সুপার মার্কেটের নীচে গ্যাস রাইজারে আগুন ধরে যায়। এতে জিন্দাবাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী ও পথচারীরা আতঙ্কে ছুটোছুটি করতে থাকেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- সোমবার সন্ধ্যা ৭ টার দিকে হক সুপার মার্কেটের নীচে গ্যাস রাইজার ছিদ্র হয়ে হঠাৎ করে আগুন ধরে যায়। এসময় পাশ্ববর্র্তী আব্দুর রাজ্জাকের পানের দোকান ক্ষতিগ্রস্থ হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। স্থানীয় ব্যবসায়ীরাও এসময় আগুন নিয়ন্ত্রনে উদ্যোগী হন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি

আগুনের খবর পেয়ে পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.