Sylhet Today 24 PRINT

জঙ্গিবাদ ও গুপ্ত হত্যার প্রতিবাদে সিলেটে ১৪ দলের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |  ১৯ জুন, ২০১৬

সারাদেশে নৈরাজ্য, জঙ্গিবাদ ও গুপ্ত হত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার লক্ষে রোববার বিকেলে সিলেটের কোর্ট পয়েন্টে মানব বন্ধন করেছে ১৪ দল। বিকেল ৩ টায় আয়োজিত ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন চলাকালে ১৪ দলের সিলেটের নেতারা দেশব্যাপী জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধ ও দায়ীদের বিচার দাবি করেন।

সরকারকে বেকায়দায় ফেলতে দেশে নানা ধরণের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে ১৪ দলের নেতারা বলেন, জঙ্গি সৃষ্টি করে দেশের বিভিন্ন জায়গায় হামলা চালানো হচ্ছে। এগুলো মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জানান সিলেটের ১৪ দলের নেতারা।   

মানববন্ধন চলাকালে  মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন,আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড. মিছবাহ উদ্দিন সিরাজ,গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি বারিষ্টার মো. আরশ আলী, জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, মহানগর সভাপতি এড.জাকির হোসেন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সিকান্দর আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর কমান্ডার ভবতোষ বর্মন রানা প্রমুখ।

মানববন্ধনে ১৪ দলের বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.