জগন্নাথপুর প্রতিনিধি | ১৯ জুন, ২০১৬
জগন্নাথপুরে সড়কের পাশে থাকা সরকারি গাছ চুরি করে কেটে নেয়ার দায়ে আতিকুর রহমান (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার পাটলি ইউনিয়নের পাটলি কোনাপাড়া গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে।
জানা গেছে, রোববার সকালে স্থানীয় সড়কের পাশে থাকা বিভিন্ন জাতের ১২ টি সরকারি গাছ কেটে চুরি করে নিয়ে যাচ্ছিলো আতিকুর রহমান। এ সময় খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ কাটা গাছসহ আতিকুর রহমানকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এস আই আব্দুস সালাম মিয়া জানান, সরকারি গাছ চুরির দায়ে আতিকুর রহমানকে আটক করা হয়েছে এবং তার কাছ থেকে উদ্ধার করা কাটা গাছগুলো পাটলি ইউনিয়ন অফিসের হেফাজতে রাখা আছে।