নিজস্ব প্রতিবেদক | ২০ জুন, ২০১৬
সিলেট নগরীতে এক দম্পতির টাকা ছিনতাই করে সিএনজি করে পালিয়ে যাওয়ার সময় জিন্দাবাজার থেকে ধাওয়া করে বারুতখানায় গিয়ে দুই ছিনতাইকারীকে আটক করেছে জনতা। আটককৃতদের নাম শামীম আহমদ (২৮) ও সিএনজি রুকু মিয়া (২৪)
জানা যায়, সোমবার (২০ জুন) জিন্দাবাজার এলাকার আল-মারজান শপিং সেন্টারের সামনে বিষ্ণু শংকর শীল ও তার স্ত্রী এক সংস্থা থেকে ঋণের ৩০ হাজার টাকা তোলে নিয়ে যাওয়ার সময় তাদের ঝাপটে ধরে সিএনজিতে তোলে টাকা নিয়ে ওই সিএনজিতে করে পালিয়ে যায় দুই ছিনতাইকারী।
এসময় পেছন থেকে চিৎকার করে তাদের ধাওয়া করেন বিষ্ণু ও তাঁর স্ত্রী। পরে জনতাও যোগ দেয়। বারুতখানার উন্দাল রেস্টুরেন্টের সামনে আসার পর সিএনজি সহ ছিনতাইকারী ও তার সহযোগী চালককে হাতেনাতে আটক করে জনতা।
এসময় তাদের গণপিটুনি দিয়ে পুলিশের কাছে তোলে দেয়া হয়।
সিলেট কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে, তাদের থানায় নিয়ে আসা হয়েছে"।