Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ূম আর নেই

জগন্নাথপুর প্রতিনিধি |  ২০ জুন, ২০১৬

জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি কাতিয়া গ্রামের বাসিন্দা বিশিষ্ট প্রবীণ শালিসি ব্যক্তি আব্দুল কাঈয়ূম (৭৫) আর নেই। গত রোববার সন্ধ্যা সাড়ে টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (২০ জুন) বেলা আড়াইটার দিকে স্থানীয় কাতিয়া মাদ্রাসা মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা’য় ইমামতি করেন মা) ওলানা আলহাজ্ব এমদাদ উল্লাহ সাহেব জাদায়ে কাতিয়া।

সময় জানাজা’য় জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ লে. কর্নেল অব সৈয়দ আলী আহমদ, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি শিক্ষাবিদ আবু হোরায়রা ছাদ মাস্টার, আলহাজ্ব আতাউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, মির্জা আবুল কাশেম স্বপন, সুহেল আহমদ খান টুনু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জুবায়ের আহমদ আবু, মাওলানা বদরুজ্জামান, উপজেলা যুবলীগ নেতা সেলিম খান, দুলা মিয়াসহ হাজারো শোকার্ত জনতা অংশ গ্রহন করেন।

জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.