Sylhet Today 24 PRINT

কলকাতার মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করলেন হবিগঞ্জের শান্তনু

নিজস্ব প্রতিবেদক |  ২০ জুন, ২০১৬

কলকাতার শিশির মঞ্চে অনুষ্ঠিত “বাংলা নাটকের বিশ্বভ্রমন”  শীর্ষক  সেমিনার  বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন হবিগঞ্জের জীবন সংকেত নাট্য গোষ্ঠীর সভাপতি অনিরুদ্ধ কুমার ধর শান্তনু ।

রোববার (১৯ জুন)  বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত এ সেমিনারে মুল প্রবন্ধ পাঠ করেন ডঃ আফসার আহমেদ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহা পরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্ব ও সঞ্চালনায়  বক্তব্য রাখেন নাট্যজন সৈয়দ দুলাল, আহমেদ ইকবাল হায়দার,অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, কামাল বায়জিদ  আক্তারুজ্জামান। সেমিনারে দুই বাংলার বিশিষ্ট নাট্যজন ডঃ পবিত্র সরকার,অশোক মুখোপাধ্যায়,চন্দন সেন,বিভাস চক্রবর্তী, মেঘনাদ চট্টোপাধ্যায়, অরুণ মুখার্জী সহ পশ্চিম বাংলার আরো অনেকে উপস্থিত ছিলেন।

 আগামী ফেব্রুয়ারি মাসে এ আয়োজনের দ্বিতীয় পর্যায় ঢাকায় অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.