মৌলভীবাজার প্রতিনিধি | ২১ জুন, ২০১৬
মৌলভীবাজার বণবিথী এলাকা থেকে রাজিব আহমদ (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। রাজিব আহমদ শহরের বণবিথী এলাকার আবুল কালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নিজের ঘরে রাজিবের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার এসআই পরিমল চন্দ দেব জানান, রাজিব আহমদ দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।