Sylhet Today 24 PRINT

বড়লেখার বাসে আগুন,অগ্নিদগ্ধ ২

বড়লেখা প্রতিনিধি |  ১৭ মার্চ, ২০১৫

বড়লেখা পৌর শহরের দক্ষিণ বাজারে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে হরতাল ও অবরোধকারীরা। সোমবার রাত এগারোটার দিকে এই ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,দক্ষিণ বাজার বাস স্ট্যান্ডে পার্কিং অবস্থায় একটি বাসে (সিলেট জ-১১-০৮১৮) হঠাৎ করেই পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় অবরোধকারীরা। 

এ সময় বাসের ভিতর থেকে বের হওয়ার সময় দুই জন হেলপার অগ্নিদগ্ধ হন। তারা হলেন আবুল হোসেন (৩০) ও মাসুম আহমদ (২৫)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.