Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় ৬ ইউপি\'র নির্বাচিতদের শপথ গ্রহণ

কুলাউড়া প্রতিনিধি |  ২১ জুন, ২০১৬

চতুর্থ ধাপে ৭মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৬ ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
 
মঙ্গলবার(২১ জুন) সকাল সাড়ে ১১ টায় কুলাউড়া উপজেলা পরিষদের সভাকক্ষে নবনির্বাচিত ৬ ইউপি চেয়ারম্যান, ৫৪ জন সাধারণ সদস্য ও ১৮ জন সংরক্ষিত মহিলা সদস্য শপথ গ্রহণ করেন।

জেলা প্রশাসক মো. কামরুল হাসান নব নির্বাচিত চেয়ারম্যানদের ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথবাক্য পাঠ করান।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের সভাপতিত্বে ও উপজেলা মাধমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, কুলাউড়া পৌর মেয়র শফি আলম ইউনুছ প্রমুখ।

শপথ গ্রহণকারী ৬ ইউনিয়নের চেয়ারম্যানরা হলেন টিলাগাঁও ইউপি’র মো: আব্দুল মালিক, হাজিপুর ইউপি’র আব্দুল বাছিত বাচ্চু, শরীফপুর ইউপি’র জুনাব আলী, পৃথিমপাশা ইউপি’র নবাব আলী বাকর খান, কর্মধা ইউপি’র আতিকুল ইসলাম আতিক ও ভাটেরা ইউপি’র সৈয়দ একেএম নজরুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.