Sylhet Today 24 PRINT

খাদিমপাড়ায় ‘অতিরিক্ত মদ্যপানে’ ড্রেনে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ২২ জুন, ২০১৬

সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের শাহপরান উপশহর এলাকায় তপন নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে শাহপরান থানা পুলিশ।

বুধবার (২২ জুন) সকাল ১১টায় ড্রেনের কাছে লাশটি পড়ে থাকতে দেখে উদ্ধার করে পুলিশ। নিহত তপন সিলেট নগরীর শিবগঞ্জ সোনারপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যুবকটি নেশাগ্রস্থ ছিল। অতিরিক্ত মদ্যপান করে ড্রেনে পড়ে সে মারা যায় বলে ধারনা করছি।"

তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.