Sylhet Today 24 PRINT

টিলাগড়ে বাসের ধাক্কায় জেলা ছাত্রলীগ নেতা গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক |  ১৭ মার্চ, ২০১৫

সিলেট নগরীর টিলাগাড়ে বাসের ধাক্কায় জেলা ছাত্রলীগ নেতাসহ দুই জন গুরুতর আহত হয়েছেন। পরে আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার সকাল ১১টায় দিয়ে টিলাগড় পয়েন্টে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হোসাইন আহমদ চৌধুরী ও এমসি কলেজ ছাত্রলীগ নেতা সালমান আহমদ। 

দুর্ঘটনার বিষয়টি সিলেটটুডে২৪ কে নিশ্চিত করেছেন সিলেট মহানগর ছাত্রলীগের উপ-সম্পাদক কনক পাল অরূপ। 

তিনি জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে জাফলং থেকে ছুটে আসা একটি বাস সিলেট শহরের দিকে আসছিল। এ সময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হোসাইন আহমদ চৌধুরী এমসি কলেজ ছাত্রলীগ নেতাকে নিয়ে মোটর সাইকেলযোগে নগরীর ভেতরের দিকে যাচ্ছিলেন।

টিলাগড় পয়েন্টে আসা মাত্র সিলেটগামী বাসটি তার মোটর সাইকেলটিতে ধাক্কা দেয়। এ সময় তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন।

এদিকে, আহত ছাত্রলীগ নেতাদের দেখতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে ছুটে যান সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সহ-সভাপতি রাশেদুল ইসলাম,  সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.