Sylhet Today 24 PRINT

ভোলাগঞ্জে ৭টি বোমা মেশিন ধ্বংস

সিলেটটুডে ডেস্ক |  ২২ জুন, ২০১৬

সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে পরিবেশ বিধ্বংসী ৭টি অবৈধ বোমা মেশিন ধ্বংস করা হয়েছে।

বুধবার বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান চালিয়ে বোমা মেশিনগুলো ধ্বংস করে। বোমা মেশিনগুলোর আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা।

অভিযানে নেতৃত্ব দেন কোম্পানিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর কবির।

৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মো. গোলাম মহিউদ্দিন খন্দকার এসব তথ্য জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.