Sylhet Today 24 PRINT

পিতার মৃত্যুর পর ছেলের কারাদণ্ড : ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জুন, ২০১৬

সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন মকবুল আলী। এই ঘটনায় চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ এনে মকবুল আলীকে তিনমাসের কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। পিতার মৃত্যু পর ছেলে কারাদন্ড দেওয়ায় সমালোচনার ঝড় ওঠে।

ওসমানীনগর উপজেলার শেরপুর গ্রামের এই মকবুল আলীকে কারাদন্ড দেওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছে ওসমানীনগর এলাকাবাসীও। প্রতিবাদে এবার আন্দোলনে নেমেছে স্থানীয় এলাকাবাসী। ওসমানীনগরের গোয়ালাবাজারে আজ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের  অায়োজন করা হয়েছে। শুক্রবার শেরপুরে আরকেটি মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন : বাবা মারা গেছেন, ছেলেকে কারাদণ্ড দিলো ভ্রাম্যমাণ আদালত

আজ বৃহস্পতিবার দুপুর ২টায় গোয়ালাবাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ মানবাধিকার কমিশন ওসমানীনগর ও বালাগঞ্জ শাখার উদ্যোগে এ কর্মসূচির অায়োজন করা হয়েছে। কমিশনের ওসমানীনগর শাখার সভাপতি সাংবাদিক এস এম সোহেল উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে দল মত নির্বিেশষে সকলের উপস্থিতি কামনা করেছেন।

এদিকে শুক্রবার দুপুর ২টায় শেরপুর টোলপ্লাজায় মকবুল মিয়ার মুক্তির দাবীতে পৃথক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থায় শনিবার ভোরে মারা যান আতিকুর রহমান (৫৫)। চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলেন আতিকুর রহমানের ছেলে মকবুল অালী। তার বাবার মৃত্যুের পর মকবুল চিকিৎসককে লাঞ্ছিত করলে অন্যান্য চিকিৎসককরা মিলে মকবুলকে মারধর করেন। দুপুরে মোবাইল কোর্টের মাধ্যমে পিতার মৃত্যুক্ষণেই তাকে তিন মাস কারাদণ্ড দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.