Sylhet Today 24 PRINT

‘চিকিৎসকদের অবহেলার বিষয়টি আড়াল করতেই মকবুলকে কারাদণ্ড’

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জুন, ২০১৬

সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে ওসমানীনগর উপজেলার শেরপুর গ্রামের মকবুল আলীকে কারাদন্ড দেওয়ার প্রতিবাদে বুধবার ওসমানীনগরের দয়ামীরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসায় অবহেলা হওয়ার কারনে শেরপুর গ্রামের আতিকুর রহমান মারা যান। বাবার মৃত্যু দেখে তার ছেলে মকবুল আলী কর্তব্যরত ডাক্তারের সাথে কথা বলায় ,তারা তার উপর ক্ষেপে গিয়ে মারধর করেন এবং মোবাইল কোর্ট বসিয়ে তাকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন। নিজেদের দোষ ডাকতে এরকম ঘটনার আশ্রয় নিয়েছেন ডাক্তাররা।

তারা বলেন, দেশে এর চাইতে অনেক বড় ঘটনা ঘটছে কিন্তু তড়িঘড়ি করে কোথাও মোবাইল কোর্ট বসানো হয় না। কিন্তু এ ঘটনাটির ঘটার সাথে সাথে মোবাইল কোর্ট হাজির হয়ে গেলো বিষয়টি সন্দেহজনক।

বক্তারা মূল ঘটনা কি এবং কেন তাকে কারাদন্ড প্রদান করা হলো তার কারণ ক্ষতিয়ে দেখা এবং বিনা চিকিৎসার দায়ে আতিকুর রহমানের মৃত্যুবরণ করায় কর্তব্যরত ডাক্তারদের বের করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের দাবি জানান। এছাড়া 'বিনা দোষে' মকবুলকে গ্রেফতার করায় তার মুক্তি দাবি করা হয় মানববন্ধনে ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক  মকবুল হোসেন, আশিক আলি, কাজী নজরুল, আব্দুর রব, জাহির আহমদ মোহন, শেখ ইয়াহইয়া, কাজী জোমন, মোজাহিদ আলী , ফয়ছল, আলমগির, বাপ্পা, নজরুল, ফারহান, আনোয়ার, সেবুল, বিলালসহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।

উল্লেখ্য, গত শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থায় শনিবার ভোরে মারা যান আতিকুর রহমান (৫৫)। চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলেন আতিকুর রহমানের ছেলে মকবুল অালী। তার বাবার মৃত্যুের পর মকবুল চিকিৎসককে লাঞ্ছিত করলে অন্যান্য চিকিৎসককরা মিলে মকবুলকে মারধর করেন। দুপুরে মোবাইল কোর্টের মাধ্যমে পিতার মৃত্যুক্ষণেই তাকে তিন মাস কারাদণ্ড দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.