Sylhet Today 24 PRINT

যান্ত্রিক ত্রুটিতে ৪ ঘন্টা বিদ্যুৎহীন সিলেট নগরী

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জুন, ২০১৬

যান্ত্রিক ত্রুটির কারণে বৃহস্পতিবার প্রায় ৪ ঘন্টা বিদ্যুৎহীন ছিলো সিলেট নগরী। বৃহস্পতিবার দুপুর ১ টা থেকে বিকেল প্রায় ৫ টা পর্যন্ত বিদ্যুৎহীন ছিলো পুরো নগরী। এতে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে।

ঈদের কেনাকাটার মৌসুমে এতো দীর্ঘসময় পুরো নগরী বিদ্যুৎহীন থাকায় বিপাকে পড়েন পোষাক ব্যবসায়ীরা। তাদের বেছাকেনায় ভাটা পড়ে। এছাড়া সাপ্তাহের শেষ কর্মদিবসে অফিস-আদালতের কার্যক্রমেও ব্যাঘাত ঘটে।
 
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ বিদুৎ উন্নয়ন বোর্ড, সিলেটের প্রধান প্রকৌশলী রতন বিশ্বাস সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রমজান শুরু হওয়া পর বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে। ফলে সরবরাহও বেড়েছে। এতে সঞ্চালন লাইনের উপর চাপ পড়েছে।

তিনি বলেন, এমনিতে আম্বরখানা এলাকায় চাহিদা থাকে ১৫ মেঘাওয়াট বিদ্যুৎ। কিন্তু বুধবার সরবরাহ করা হয় ২৬ মেঘাওয়াট। এতে কুমারগাওয়ে ওই এলাকার সঞ্চালন লাইনের উৎস মুখ গরম হয়ে লালবর্ণ ধালন করে। যাকে আমরা রেড হট বলে থাকি।

ওই লাইনটি পরিবর্তনের জন্য কিছু সময় সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো বলে জানান  রতন কুমার বিশ্বাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.