Sylhet Today 24 PRINT

কদমতলীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জুন, ২০১৬

সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় একটি মার্কেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও চারদিকে আতঙ্ক জড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে কদমতলী ওভারব্রীজের পাশে আলী ম্যানশনের কামাল স্টোরে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে কদমতলী ওভারব্রীজের পাশে আলী ম্যানশনের কামাল স্টোরে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় ওই মার্কেটসহ আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বিকাল পৌনে ৫টা এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.