শ্রীমঙ্গল সংবাদদাতা | ১৭ মার্চ, ২০১৫
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে ২ দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন হয়েছে। গত ১৭ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্টানিকভাবে ডিজিটাল মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: কামরুল হাসান।
উপজেলা নির্বাহী অফিসার শহীদ মোহাম্মদ ছাইদুল হক’র সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান হেলনা চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি গোপাল দেব চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম.এ মনির, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক চেয়ারম্যান এম.এ রহিম সহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: কামরুল হাসান তার বক্তব্যে বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে। সেটি হচ্ছে শিল্প মাধ্যম, কৃষি মাধ্যম, এছাড়াও আরো যে মাধ্যমগুলো রয়েছে এখন যেটি রয়েছে সেটি হচ্ছে ডিজিটাল প্রযুক্তি মাধ্যম। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সেবা নিশ্চিত করা এবং উন্নয়ন নিশ্চিত করা। আজকে এখান থেকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শিখবেন তা আপনারা সেটি বিকাশের ক্ষেত্রে ভুমিকা রাখবেন।
ডিজিটাল মেলায় উপজেলা কমিউনিটি ই-সেন্টার, ইউনিয়ন ডিজিটাল কেন্দ্র, কৃষি বিভাগ, স্বাস্থ্য বিভাগ, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা বিভাগসহ ১৪টি ষ্টল বসে। মেলায় আগত দর্শনার্থীরা যাতে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারে তার জন্য মেলার স্থানকে এস আহমেদ কম্পিউটার এর সৌজন্যে ফ্রি ডর-ঋর জোন করে দেওয়া হয়।