Sylhet Today 24 PRINT

বিশ্বনাথের লামাকাজি এখন বাল্যবিয়ে মুক্ত

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৩ জুন, ২০১৬

এবার আনুষ্ঠানিকভাবে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩জুন) সন্ধ্যায় লামাকাজী বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল ও বাল্য বিবাহ মুক্ত বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় লামাকাজি ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সুহেল আহমদ চৌধুরী বলেন, বাল্য বিয়ে হচ্ছে একটি সামাজিক ব্যাধি। আমরা এই সামাজিক  ব্যাধি থেকে পরিত্রাণ চাই। সে হিসেবে আজ থেকে লামাকাজি ইউনিয়নের অভিভাবকগণ ছেলে মেয়েদের প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে বিবাহ দেবনা। আর যদি কেহ বাল্য বিয়ে দিতে গিয়ে ধরা পড়েন তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এরআগে অনুষ্ঠানের প্রধান বক্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাশহুদুল কবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণসহ উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান। এসময় তিনি বলেন, উপজেলার আট ইউনিয়নকে ইউনিয়ন পর্যায়ে বাল্য বিবাহ মুক্ত ঘেষানার পর উপজেলা পর্যায়ে আবারও সকলকে নিয়ে পুরো উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করা হবে।

লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার সভাপতিত্বে ও ইউপি সদস্য এনামুল হক এনামের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ডাঃ শাহনুর হোসাইন ও রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ্য একেএম ছিফত আলী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বি নুরুল ইসলাম মধু ও ইউপি সদস্য ফয়সল আহমদ।

অনুষ্টানে উপস্থিত ছিলেন থানা পুলিশের প্রতিনিধি এসআই জাহাঙ্গীর, বিএনপি নেতা মাষ্টার রইছ আলী, উত্তর বিশ্বনাথ নাগরীক কমিটির সভাপতি শাহিনুল ইসলাম শাহিন, সংগঠক লালা মিয়াসহ লামাকাজি ইউনিয়নের সকল সদস্য ও সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.