Sylhet Today 24 PRINT

মসজিদে জুতা চুরির দায়ে এক বছরের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৪ জুন, ২০১৬

হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদে জুতা চুরির অপরাধে আব্দুল খালেক (৩৫) নামের ব্যক্তিকে একবছরের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসাথে তাকে ৫ হাজার টাকাও জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৭ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করা হবে।

আব্দুল খালেক চাঁদপুর জেলার ফরিদগঞ্জের কসবা গ্রামের মৃত আলী বক্সের পুত্র। শুক্রবার বিকাল ৩টায় হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জানা যায়, শহরের কোর্ট মসজিদে সম্প্রতি জুতা চোরের উপদ্রুত বেড়েই চলেছে। প্রতিদিন তারাবির নামাজের সময়সহ প্রতি ওয়াক্তেই শতাধিক জোড়া জুতা চুরি হয়। শুক্রবার উল্লেখিত সময়ে আব্দুল খালেক নামের ওই চোর জুতা চুরি করার সময় এক ব্যাগ জুতাসহ হাতে নাতে ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.