Sylhet Today 24 PRINT

বাসার সবাই নামাজে, তালা ভেঙে মালামাল নিয়ে গেলো চোর

নিজস্ব প্রতিবেদক |  ২৪ জুন, ২০১৬

সিলেট নগরীর উপশহরে একটি বাসায় চুরির ঘটনা ঘটেছে। দিনদুপুরে চোর ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ৩টি ল্যাপটপ ও ৫টি মোবাইলসহ মুল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

শুক্রবার বেলা দেড়টার দিকে ডি ব্লকের ৩৪নং রোডের ৮নং বাসায় এ চুরির ঘটনা ঘটে।

জানা যায়, ডি ব্লকের ৩৪নং রোডের ৮নং বাসার দ্বিতীয় তলা ৮/১০ জন ছাত্র মেস করে বসবাস করছেন। শুক্রবার তারা জুমআর নামাজে গেলে এ ফাঁকে চোর বাসার দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে। ঘরে থাকা ৩টি ল্যাপটপ ও ৫টি মোবাইলসহ মুল্যবান জিনিসপত্র নিয়ে চোর পালিয়ে যায়।

নামাজ শেষে বাসায় ফিরে ছাত্ররা দরজার লক ভাঙা ও ঘরে থাকা মালামাল না পেয়ে বিষয়টি শাহপরাণ থানা পুলিশকে অবগত করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.