Sylhet Today 24 PRINT

বাবার মৃত্যুর পর ছেলের কারাদণ্ড: মুক্তির দাবিতে ১৫ গ্রামবাসীর মানববন্ধন, সড়ক অবরোধ

ওসমানীনগর প্রতিনিধি |  ২৫ জুন, ২০১৬

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পিতার মৃত্যুর পর পুত্র মকবুলকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন মাসের কারদন্ড দেয়ার প্রতিবাদে সিলেটের ওসমানীনগরে মানববন্ধন করেছে ১৫ গ্রামবাসী। মানববন্ধন থেকে অভিযুক্ত চিকিৎসকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

শুক্রবার বেলা ২টার দিকে ওসমানীনগরবাসী ব্যানারে সাদীপুর ইউপির ১৫টি গ্রামের সহস্রাধিক জনতা উপজেলার শেরপুর টোল প্লাজায় এ মানববন্ধন করে। আধা ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা সিলেট-ঢাকা মহাসড়ক আধা ঘন্টা অবরোধ করে রাখে।

মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তার বলেন, বিনা চিকিৎসা ও চিকিৎসকের অবহেলার কারণে ছেলের চোখের সামনে পিতা মৃত্যু কতটা বেদনাদায়ক সেটা ভুক্তভোগীরা ছাড়া অন্য কেউ অনুভব করতে পারবে না। চিকিৎসক লঞ্ছনার মিথ্যা অভিযোগ এনে হাসপাতালে পিতার লাশ রেখে চিকিৎসক কর্মকর্তা কর্মচারীরা পুত্র মকবুলকে মারধর করে ভ্রাম্যমান আদারতের মাধ্যমে তিন মাসের কারাদন্ড প্রদান করা এটা মানববতা বিরোধী। শোকাহত মকবুর যখন তার পিতার লাশের জানাজা পরে দাফন করার কথা সেখানে মানুষ নামের অমানুষরা কমবুলকে সে দায়িত্ব থেকে বঞ্চিত করে পাঠিয়ে দিলো কারাগারে। সমাবেশে বক্তারা মকবুলের মুক্তি ও দায়ী চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন অন্যতায় এ ঘটনার প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।

ইমরান আহমদের সঞ্চালনায়  সমাবেশে বক্তব্য রাখেন আব্দুল হক, ছালা উদ্দিন, শিক্ষক শিহাবুর রহমান, সাদিকুর রহমান, গয়াছ আহমদ, সালেহ আহমদ, সৈদয় মুজিব, সৌরভ আহমদ, মকবুলের চাচা সাদিকুর রহমান, আব্দুল আলিম, সাহেদ তালুকদার, জিয়াউর রহমান, সালেহ আহমদ, মকবুলের ভাই জাহাঙ্গির আলম ও আব্দুল মতিন।

উল্লেখ্য গত ১৮ জুন ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মকবুলের পিতা আতিকুর রহমান (৫৫)। আতিকুর রহমান মারা যাবার পর চিকিৎসা অবহেলার অভিযোগ এনে কর্তব্যরত চিকিৎসককে লাঞ্ছিত করেন আতিকুর রহমানের ছেলে মকবুল আলী। এর জের ধরে হাসপাতালের চিকিৎসক কর্মচারীরা মকবুলকে মারধর করেন। দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাসপাতালেই মকবুলকে তিন মাসের কারাদন্ড দেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.