Sylhet Today 24 PRINT

তামাবিল সীমান্তে আটক ২ কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক |  ২৫ জুন, ২০১৬

গোয়াইনঘাটের তামাবিল সীমান্তে দুই বাংলাদেশি কিশোরকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার বিকাল ৫টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ১২৭৪ নম্বর মেইন পিলারের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে উপজেলার লাখের পাড় গ্রামের আবুল কাশেমের ছেলে রাসেল আহমেদ (১৬) ও নুরুল ইসলামের ছেলে ইয়ামিন হোসেন (১৫) কে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

পতাকা বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিএসএফের সাব ইনসপেক্টর লুকেশ কুমার ও বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তামাবিল ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুর রশিদ।

বিজিবি জানায়, ওই দুই কিশোর শুক্রবার সকালে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ভারতীয় বিএসএফ তাদের আটক করে। পরে বিকেলে বিজিবি’র আহ্বানে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে দুই কিশোরকে তাদের কাছে হস্তান্তর করে বিএসএফ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.