Sylhet Today 24 PRINT

মাধবপুরে ছিনতাইকারী গ্রেফতার

মাধবপুর প্রতিনিধি |  ২৬ জুন, ২০১৬

হবিগঞ্জের মাধবপুরে থানা পুলিশ রোববার ভোর রাতে ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে।

থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম গোপন সূত্রে খবর পেয়ে রোববার ভোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উপজেলার ইটাখোলা (কাশিপুর) গ্রামের জালাল মিয়া (৩৫), পৌর সভার ১নং ওয়ার্ডের আক্রম আলী (৫০), পৌরসভার গঙ্গানগর গ্রামের বাচ্চু মিয়া প্রকাশ মনোরঞ্জন (৪০) কে গ্রেফতার করে।

এসআই মমিনুল ইসলাম ছিনতাইকারীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.