Sylhet Today 24 PRINT

নগরীতে ৫০ হাজার টাকার জালনোটসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক |  ২৭ জুন, ২০১৬

সিলেট নগরীর সার্কিট হাউসের সামনের এলাকা থেকে ৫০ হাজার টাকার জাল নোটসহ একজনকে আটক করেছে র‍্যাব।

র‍্যাব জানায়, রোববার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে আবুল বাসার তুহিন (৪৫) নামের একজন সুরমা নদীরের তীরবর্তী সার্কিট হাউসের সামনে থেকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামী ওসমানীনগরের তাজপুর এলাকার মৃত আলী হায়দারের ছেলে। তুহিন  সিলেটের বিভিন্ন থানার একাধিক মামলার আসামী এবং চিহিৃত মাদক ব্যবসায়ী বলে জানায় র‍্যাব।

উদ্ধারকৃত জালটাকা ও গ্রেফতারকৃত আসামীকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.