Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধু পরিষদ অগ্রণী ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক |  ১৮ মার্চ, ২০১৫

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে বঙ্গবন্ধু পরিষদ অগ্রণী ব্যাংক সিলেট ইউনিটের উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কেটে জন্মদিন পালন করা হয়। 

বঙ্গবন্ধু পরিষদ অগ্রণী ব্যাংক সিলেট ইউনিটের সভাপতি মো. শামসুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রথীন্দ্র কুমার দাসের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। 

প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এমপি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে, বাংলাদেশের সৃষ্টি হতো না। তাই সবাই ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবে। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক লিঃ. সিলেট সার্কেল এর মহাব্যবস্থাপক মো. ইউসুফ আলী, পরিষদের সাধারণ সম্পাদক আবু হোসেন, অগ্রণী ব্যাংক এর উপ মহাব্যবস্থাপক অশোক কুমার সাহা, উপ-মহাব্যবস্থাপক মো. আতাউর রহমান, সিলেট বার সমিতির সহ সভাপতি এপিপি মো. আব্দুল হাই, শ্রমিক লীগ সিলেট মহানগর সভাপতি মো. জাফর উদ্দিন চৌধুরী, অগ্রণী ব্যাংক অফিসার সমিতির প্রাক্তন সভাপতি ও অগ্রণী ব্যাংক শিবগঞ্জ শাখার ব্যবস্থাপক নেহার জ্যোতি পুরকায়স্থ, কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার সুয়েব আহমদ প্রমুখ। 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.