Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ভিক্ষুকদের সম্মানে ইফতার

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৮ জুন, ২০১৬

জগন্নাথপুরে কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে এই প্রথম ভিক্ষুকদের সম্মানে ব্যতিক্রমী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় স্থানীয় আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে জগন্নাথপুর ডিগ্রি কলেজ শিক্ষার্থী রনিরাজ, মনিকা আক্তার ও মবিয়া তালুকদারের ব্যক্তি উদ্যোগে এবং সিলেট মহিলা কলেজের শিক্ষার্থী কনিকা আক্তারের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে শতাধিক অসহায় প্রতিবন্ধি ভিক্ষুকরা অংশ গ্রহন করেন।

এ সময় তরুন সমাজকর্মী লাহিন আহমদ, জগন্নাথপুর আর্ট স্কুলের সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ সজল, সাংবাদিক এমডি মুন্না, কলেজ শিক্ষার্থী মোশারফ হোসেন, সিলেট সরকারি কলেজ শিক্ষার্থী তানভীর আহমদ ইমু, সমাজকর্মী সাবের আহমদ, সাইদুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফিজ শহিদুল ইসলাম।
 - 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.