Sylhet Today 24 PRINT

র‍্যাবের পৃথক অভিযানে শ্রীমঙ্গল ও সুনামগঞ্জ থেকে অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জুন, ২০১৬

সোমবার (২৭ জুন) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে শ্রীমঙ্গল ও সুনামগঞ্জ থেকে অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব।

র‍্যাব জানায়,  সোমবার রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন কালীঘাট রোডের জালালাবাদ গ্যাস অফিসের দক্ষিণ পার্শ্বে রাবার বাগানে চলাচলের রাস্তায় কতিপয় সন্ত্রাসী অস্ত্র নিয়ে অবস্থান করছিল। খবর পেয়ে সিনিয়ার এএসপি মোঃ হায়াতুন-নবীর নেতৃত্বে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে একটি বিদেশী ৯ এমএম পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিস্তলটি শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।  এসময় সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।


এদিকে সুনামগঞ্জের সদর থানা থেকে অভিযান অভিযান দুইটি দেশীয় তৈরী পাইপ গান উদ্ধার করেছে র‍্যাব-৯ এর অপর একটি দল।'


র‍্যাব জানায়, সোমবার রাত দক্ষিন আরফিন নগর তেঘরিয়া পুকুরের উত্তর পাড়ে কিছু লোক অস্ত্র বেচাকেনা করছে বলে খবর পেয়ে  অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হলেও কাউকে আটক করা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.