Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জের তিন উপজেলার ১৯ ইউপি চেয়ারম্যানের শপথগ্রহণ

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৮ জুন, ২০১৬

সুনামগঞ্জের তিন উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ করান জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সাতজন, দিরাই উপজেলার নয়জন এবং শাল্লা উপজেলার চারজন চেয়ার‌্যমান শপথ নেন। শপথ গ্রহণের পর নির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ও পুলিশ সুপার মো. হারুন অর রশিদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এই তিন উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণি  ও পেশার লোকজন উপস্থিত ছিলেন। এসব ইউনিয়ন পরিষদের নির্বাচিত সাধারণ সদস্য ও নারী সদস্যদের শপথ করাবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.