Sylhet Today 24 PRINT

নগরীতে ঈদের বাজারে সক্রিয় নারী চোর চক্রের সদস্য আটক

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুন, ২০১৬

ঈদের বাজারে শপিং করতে আসা নারীদের কাছাকাছি ঘেঁষে ভিড়ের মধ্য থেকে টাকা পয়সা, মোবাইল চোর চক্রের এক নারী সদস্যকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুন) বিকেলে সীমা বেগমকে (২৭) নামের 'চোর চক্রের এই সদস্যকে হাতেনাতে আটক করার কথা জানায়  পুলিশ।

পুলিশ জানায়,  বিকেল সাড়ে ৪টায় নগরীর জিন্দাবাজার শুকরিয়া মার্কেটের সামনে থেকে এক নারীর ব্যানেটি ব্যাগ চুরির সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

আটক সীমা নগরীর মেন্দিবাগ এলাকার আলা উদ্দিনের কলোনীর বাসিন্দা রুবেল মিয়া স্ত্রী।   

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর সোনারপাড়া এলাকার বাসিন্দা আঁখি বেগম ঈদের কেনাকাটা করতে জিন্দাবাজারের শুকরিয়া মার্কেটে আসেন। মার্কেটের প্রবেশ কর‍ার সময় তার তার ব্যানিটি ব্যাগ থেকে ১৫ হাজার টাকা চুরি করে পালিয়ে যাওয়ার সময় লোকজন তাকে ধাওয়া করে আটক করে। তবে টাকা উদ্ধার করা যায়নি।

ভোক্তভোগী আঁখি বেগম জানান, মার্কেটের প্রবেশ করার সময় বোরকা পরা নারী ভিড়ের মধ্যে ব্যাগে হাত ঢুকিয়ে টাকা নিয়ে নেয়। বুঝতে পেরে চিৎকার করলে লোকজন তাকে আটক করেন। তবে টাকা ফেরত পাওয়া যায়নি। তার ব্যাগে ১৫ হাজার টাকা ছিল বলেন তিনি।

সিলেট কোতয়ালি থানার উপ সহকারী পরিদর্শক (এসআই) অর্জুন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ সীমা বেগমকে জনতার কবল থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.